নদীয়ার রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড়
রানাঘাটে জেলা পুলিশের উদ্যোগে এদিন আয়োজিত হল ৬০ কিলোমিটার ম্যারাথন দৌড়। যেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান , এবং অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত। এই ম্যারাথন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান সোমা বিশ্বাস। শার্ট কিলোমিটার আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাট এলাকা থেকে এবং শেষ হয় রানাঘাটের গড়ের বাগান এলাকায়। রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্না জানান যে মানুষের সাথে বন্ধন গড়ে তোলায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান লক্ষ। এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগের প্রথম হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ এবং মহিলা পূর্ণিমা মন্ডল। অত্যন্ত সাফল্যের সাথে এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজিত হলো। যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় আড়াইশো জন ছেলেমেয়ে।