নদীয়ার মায়াপুর ইসকনে শ্রীকৃষ্ণের জন্ম সন্ধিক্ষণে মহাঅভিষেক অনুষ্ঠান

ভগবান কৃষ্ণের জন্ম সন্ধিক্ষণে নদীয়ার মায়াপুর ইসকনে বিশেষ মহাঅভিষেক অনুষ্ঠান। ঘড়ির কাঁটা এবং সমস্ত নিয়ম নীতি মেনে জন্মের সন্ধিক্ষণে শ্রীকৃষ্ণ কে দুধ দই মধু ঘি এবং বিভিন্ন ফলের রস সহযোগে স্নান করানো হলো। ইসকনের চন্দ্রোদয় মন্দিরে আয়োজিত হয়েছে এই বিশেষ মহা অভিষেক অনুষ্ঠান। যা দেখতে দেশ-বিদেশ থেকে উপচে পড়েছিল মানুষের ভিড়। গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় মহাসমগ্রহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব তৃতীয় অনুযায়ী এ বছর দুদিনব্যাপী পালিত হয়েছে জন্মাষ্টমী।
নদীয়ার মায়াপুর ইসকনের জন্মাষ্টমী উৎসব বিশেষ প্রসিদ্ধ। নিয়ম নীতি মেনে দ্বীন সন্ধ্যার পর থেকেই মহা অভিষেকের অনুষ্ঠান শুরু হয়। জন্মাষ্টমী উপলক্ষে গোটা ইসকন চত্ত্বরকে ফুল ও আলোকমালায় সাজানো হয়েছিল।
মন্দিরের ভিড় সামলাতে বাইরে জয়েন্ট স্কিনের ব্যবস্থা করা হয়েছিল যাতে ভক্তরা মহা অভিষেকের এই অনুষ্ঠান দেখতে পারেন।