নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উস্কে দিলেন বকট্যুই ইস্যু

মলয় দে নদীয়া :- ‘বছর খানের আগে বকটুই ঘটনায় যে ধরনের নিষ্ঠুরতা দেখানো হয়েছে, তা শুধুমাত্র তৃণমূলের আমলেই সম্ভব। অন্য কোন আমলে এই ধরনের ঘটনা মানুষ দেখেনি।’বুধবার নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বগটুই এক বছরের মাথায় এই কথাই বললেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,’মানুষ যেন এই ধরনের ঘটনা ভোলেন না।মানুষকে চাকরি দিয়ে দিলেই এই ধরনের ঘটনা ভোলা যায় না।ওই ঘটনা যখন ঘটছে, তখন পুলিশ প্রশাসনের লোকজন গেস্ট হাউসের ঘরে বসে চা কফি খাচ্ছিল। তারা কেউ মানুষকে বাঁচাতে যায়নি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বলেছিল।বিজেপির মানুষকে তাড়িয়ে দেবে। অথচ ওরা মানুষকে পুড়িয়ে মারছে।’