নদীয়ার বাদকুল্লার ভ্রাতৃশ্রী সংঘের পরিচালনায় প্রতিযোগিতামূলক বার্ষিক অনুষ্ঠান আয়োজন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার বাদকুল্লার ভ্রাতৃশ্রী সংঘের পরিচালনায় প্রতিযোগিতামূলক বার্ষিক অনুষ্ঠান আয়োজন
বাতকুল্লা ভ্রাতৃশ্রী সংঘের উদ্যোগে গত ৩০ শে ডিসেম্বর ২০২২ থেকে ১লা জানুয়ারি ২০২৩ পর্যন্ত আয়োজিত হয়েছে প্রতিযোগিতামূলক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর তাদের এই উৎসব ২৩ তম বর্ষে পদার্পণ করেছে। এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংকন আবৃত্তি নৃত্য কুইজ সঙ্গীত বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বিশাল মেলাও বসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন বয়সের খুদে ছেলেমেয়েরা। সবমিলিয়ে জমজমাট এবছরের বাদকুল্লার প্রতিযোগিতামূলক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।