মৌমিতা দেবনাথ,
নদীয়ার বাদকুল্লার আমরা কজন বারোয়ারির সংঘের উদ্যোগে আয়োজিত হল ত্রিনাথ পুজো
নদীয়ার বাদকুল্লার উত্তরসূরভিস্থানের আমরা কজন বারোয়ারী সংঘের পক্ষ থেকে আয়োজিত হয়েছে ত্রিনাথ পুজো। এই পুজোকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা থাকে একেবারে তুঙ্গে। এই পুজোকে ঘিরে সাত দিন ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে সেভাবে এই উৎসব পালন করা যায়নি তাই এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই ক্লাবের সদস্যরা আবারো এই উৎসবের আয়োজন করেছে। যেহেতু মহামারীর প্রকপে প্রত্যেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে তাই এই পূজোর উদ্যোক্তারা মানুষের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে সাহায্য চেয়েছেন যাতে আগামী দিনেই উৎসবকে আরো ভালোভাবে করা যায়। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে তারা আগামী বছর এই উৎসবকে নিয়ে নতুন ভাবনা চিন্তা করছে।

