নদীয়ার নাকাশিপাড়া বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালের সামনে এক বৃদ্ধার দোকান ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল অপর এক দোকানদারের বিরুদ্ধে
মলয় দে নদীয়া:- বৃদ্ধাকে মারধর এবং তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল হাসপাতালে অন্য দোকানদারদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ নদীয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালের সামনে। হাসপাতালের প্রবেশ পথে অস্থায়ীভাবে দোকান করছিলেন তাকে উঠে যেতে বলেন ছয়টি দোকানদার। কিন্তু তা তিনি অস্বীকার করায় তখনই দোকানদারেরা একসাথে হয়ে তাকে মারধর এবং তার জিনিস ভাঙচুর করা হয় বলে জানান বৃদ্ধা। সেই সঙ্গে আর একজন সাইকেল বিক্রেতা গুপীনাথ দাস (বিকলাঙ্গ ব্যাক্তিকে) সেখান থেকে ভাঙচুর করতে যাওয়া হয়। এই নিয়ে বৃদ্ধা নাকাশীপাড়া থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে পুলিশ আসেন এবং বিষয়টি তদন্ত করেন। কিন্তু অন্যান্য দোকানদাররা জানান তাদের দোকান লটারির মাধ্যমে করে দেওয়ায় তাদের দোকান সদর থেকে পেছনদিকে চলে যায় । এবং সদরের মুখে বৃদ্ধা দোকান করে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে তাকে উঠে যেতে বলা হয়। চিকিৎসা করতে আসা প্রত্যক্ষদর্শী সোনাতলার রাধারাণী বিশ্বাস বলেন ঐ সময় বৃদ্ধা নিজেই সমস্ত ঘটনা ঘটান এবং দোকানদারদের বিরুদ্ধে অভিযোগ জানান । কেউ তাকে মারেন নি । এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান তারা চান না হাসপাতালে ভেতরেই এরকম ধরনের ঘটনা ঘটুক। এই নিয়ে স্বাস্থ্য আধিকারিক নাকাশিপারার তিনি একটি লিখিত অভিযোগ প্রশাসনের কাছে করেছেন । পুলিশ এসে ওই বৃদ্ধাকে যাতে কোনরকম বিরক্ত না করা হয় তার নির্দেশ দিয়ে যান ওই দোকানদারদের । বিষয়টি নিয়ে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত করছে আর সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

