মলয় দে নদীয়া :-বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতের নাম রাজশ্রী দেবনাথ বয়স আনুমানিক বাইশ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা তিরিশ নদীয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত প্রাচীন মায়াপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজের বাড়িতে কল পাড়ে যাওয়ার সময় দৃষ্টি এড়িয়ে ভুলবশত একটি বিষধর সাপকে পা দিয়ে চাপা দিলে তৎক্ষণাৎ সাপটি তাঁকে কামড়ে দেয়। এরপর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

