মলয় দে নদীয়া :-ভ্যাকসিন ভোগান্তি অব্যহত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে । গতকাল রাত্রি ১০ টার থেকে লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না । অভিযোগ যারা রাত থেকে লাইন দিয়ে রয়েছে তাদের ভ্যাকসিন না দিয়ে বে লাইনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । হাসপাতাল কর্তৃপক্ষ মুখ চিনে ভ্যাকসিন দিচ্ছে এমনই অভিযোগ উঠেছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

