নদীয়ার নবদ্বীপ থানা ঘেরাও করল বিজেপি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার নবদ্বীপ থানা ঘেরাও করল বিজেপি
নবদ্বীপ থানা তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এবং পুলিশ রীতিমতো তৃণমূলের হয়ে কাজ করছে এবং তাদের নির্দেশ মতোই চলছে। একাধিক ইস্যুতে এদিন নদীয়ার নবদ্বীপ থানা ঘেরাও করেও বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এবং নদীয়ার উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। বিজেপির আরো অভিযোগ যে পুলিশ সাধারণ মানুষের ওপর বিনা কারণেই বিভিন্ন রকম অত্যাচার করে আর বিজেপি কর্মীদের বিভিন্ন রকম মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। যে কারণে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় নবদ্বীপ থানা চত্বরে।