নদীয়ার তেহট্টে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা

মৌমিতা দেবনাথ
নদীয়ার তেহট্টে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা
পঞ্চায়েত ভোটের আগের দিন উত্তপ্ত নদীয়ার তেহটটো। নদীয়ার তেহট্টের তৃণমূল প্রার্থীর বাড়ির উঠোনে বোমা আর সেই বোমা নাড়াচাড়া করতেই বিকট শব্দে ফেটে যায়। জানা গেছে তৃণমূল প্রার্থীর বাড়ির পাশের এক প্রতিবেশী আহত হয়েছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংগ্রহ করেছে নমুনা। কোথা থেকে তৃণমূল প্রার্থীর বাড়িতে এই বোমা এলো এবং কারাই বা রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ রাত পেরোলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগের দিন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে।