নদীয়ার তাহেরপুর সাউথ পয়েন্ট ক্লাবের কালীপুজোর থিম পুরনো কলকাতা

পুরনো কলকাতা বরাবর বাঙালির কাছে এক অন্যরকম নস্টালজিয়া। কিন্তু এখন কালের নিয়মে আধুনিকতার ছোঁয়া এসেছে সর্বত্র। পুরনো কলকাতাও তার ব্যতিক্রম নয়। কিন্তু এ বছর কালীপুজোয় পুরনো কলকাতাকেই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছে নদীয়ার তাহেরপুর সাউথ পয়েন্ট ক্লাব। এবছর তাদের পুজোর 27 তম বর্ষে পদার্পণ করেছে। আর ২৭ তম বর্ষে যে অভিনবত্ব থাকবে না থিমে তা কি করে হয়।
এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। পূজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও বিশেষ আয়োজন। ১৯ শে নভেম্বর জী বাংলা ও স্টার প্লাস সুপার সিঙ্গার খ্যাত শিল্পীদের সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নদিয়া তাহেরপুর সাউথ পয়েন্ট ক্লাবে এবছর এক টুকরো পুরনো কলকাতার চাক্ষুষ দর্শন করতে চলেছে দর্শনার্থীরা। পুজো উদ্যোক্তাদের আসা প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য দর্শনার্থীদের সমাগম হবে।
সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এ বছরে তাহেরপুর সাউথ পয়েন্ট ক্লাবের কালীপুজো।