নদীয়ার চাপরায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে বাইক টোটোর ধাক্কায় আহত ৩

নদীয়ার চাপরায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে বাইক টোটোর ধাক্কায় আহত ৩
নদীয়ার চাপড়ায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাইক এবং টোটোর সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নতুন বাংলা নিউজ। জানা গেছে, চাপরার প্রিতম্বরপুরের দুই যুবক বাইকে চেপে কৃষ্ণনগর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চাপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। সেই সময় একটি টোটোকে ওভারটেক করতে যায় আর যার ফলে টোটোর সাথে বাইকের ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী রাস্তার উপরে পড়ে যান। বাইকে থাকা আরো দুজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।