নদীয়ার কৃষ্ণনগরের লক্ষ্মীপূজো প্রতিমা নিরঞ্জন

দুর্গাপুজোর পরেই মায়ের বিসর্জনের বিষাদ ভুলে বাঙালি মেতে ওঠে লক্ষ্মী আরাধনায়। বাংলার ঘরে ঘরে গত শনিবার ধনদেবীর আরাধনা করা হয়েছে। মূলত এই পুজো গৃহভিত্তিক হয়ে থাকলেও আজকাল বেশ কিছু জায়গায় ধনদেবীর আরাধনা করা হয় বারোয়ারি পুজো হিসাবে। তার মধ্যে নদীয়ার কৃষ্ণনগর অন্যতম একেবারে বিশাল মন্ডপ করে সুন্দর প্রতিমা এবং অসাধারণ আলোক শয্যায় এ বছর কৃষ্ণনগরের বহু জায়গায় লক্ষ্মীপূজো করা হয়েছে। গতকালই সেই পূজোর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। প্রতিমা নিরঞ্জনেও ছিল বিশেষ চমক একেবারে ঢাকঢোল বাজনা সহকারে বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে ধনদেবীর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। শোভাযাত্রায় উঠছে পড়েছিল সাধারণ দর্শনার্থীদের ভিড়।