নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার কৃষ্ণনগরে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।আচমকা রাতের অন্ধকারে বিকট বোমার আওয়াজে কেঁপে উঠলো গোটা এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ কৃষ্ণনগরের নগেন্দ্রপুর এ। শুধু তাই নয় বোমাবাজির সাথে সাথে উদ্ধার হয়েছে তাজা বোমাও। কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বিশ্বাস জানান এদিন এক দলীয় কর্মীরবাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল আর তখনই একদল দুষ্কৃতী ওই বাড়িতে বোমাবাজি করে। তড়িঘড়ি তারা বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন কাউকে আর দেখতে পায় না। শুধু তাই নয় বেশ কয়েকটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। তড়িঘড়ি ওই স্থানে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।তবে পাল্টা আক্রমণের অভিযোগ ও এসেছে তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে তারা স্থানীয় কোতোয়ালি থানায় পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছে।

