নদীয়ার কৃষ্ণনগরে ভুল ওষুধ খেয়ে অসুস্থ তিন বছরের শিশু

এবার ভুল ওষুধের প্রকোপে অসুস্থ হয়ে পড়ল শিশু। জানা গেছে সোমবার তিন বছরের ওই শিশুর বাবা কৃষ্ণনগরের একটি ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন মঙ্গলবার সকালে শিশুটিকে ওষুধ খাওয়ানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়ে তিন বছরের ঐ শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কলকাতার উদ্দেশ্যে স্থানান্তরিত করেন।
দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসকরা বুঝতে পারেন যে ওই শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছিল তা আসলে কোন শিশুদের ওষুধ নয় বরং তা বয়স্ক মানুষের নার্ভের ওষুধ। এরপর বিষয়টি জানানো হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ কিন্তু এতটা গাফিলতি কিভাবে তিন বছরের শিশুকে কিভাবে বয়স্ক মানুষের নার্ভের ওষুধ দিতে পারেন ওষুধ বিক্রেতা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।