গতকাল নদীয়ার কৃষ্ণ নগর বিধানসভার ২ নং ব্লকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পাল্টা প্রতিবাদী জনসভায় উপস্থিত ছিলেন কৌশানী মুখার্জী ও দেবাংশু ভট্টাচার্য। সেখানে অধীর চৌধুরী সহ বিরোধী দল বিজেপিকে একাধিক বিষয়ে পাল্টা আক্রমণ করেন কৌশানি। তিনি বলেন মানুষের পাশে থাকার জন্য আমার সাংসদ বিধায়ক হওয়ার দরকার নেই মানুষের সাথে কথা বলেও তাদের জন্য কাজ করা যায়। পাশাপাশি তিনি আরো বলেন যে অধীর চৌধুরী ভেবেছিলেন যে তৃণমূলকে আক্রমণ করবেন কিন্তু একটি লাইনের বেশি তৃণমূলকে নিয়ে তিনি বলতে পারলেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কাজ করেছে যে তৃণমূলকে নিয়ে বলার কিছুই নেই। পাশাপাশি প্রতিবাদী জনসভায় দেবাংশু বলেন রোজভ্যালি ও সারদার জন্ম সিপিআইএমের সময় থেকে। কি বলছেন দেবাংশু শুনুন।

