মলয় দে নদীয়া :- গতকাল নদীয়ার কল্যাণীতে ফ্লিপকার্টের ইন্টারভিউ নিয়ে অসন্তোষ দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। নদীয়ার কল্যাণী পৌরসভার A9 ১৬ নম্বর ওয়ার্ডে ফ্লিপকার্ট ইন্টারভিউ দিতে আসেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু ছেলেমেয়ে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন প্রায় এক মাস ধরে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসেন ইন্টারভিউ দিতে। ছাত্ররা বলেন অনলাইনে তারা আবেদন করেছিলেন। এবং তাদের আজ ইন্টারভিউ নেওয়ায় কথা । নিয়োগ সংক্রান্ত নানান কার্যকলাপে সন্দেহ হয় এলাকাবাসীর বচসার জেরে জন্য বন্ধ হয়েছিল এই ইন্টারভিউ প্রক্রিয়া। তারপর তারা পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন এসে তিন জনকে আটক করে নিয়ে যান । ঠিক কি কারনে ওই বাড়িটি ভাড়া নিয়ে ফ্লিপকার্ট এর নাম করে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল , তার তদন্ত শুরু করে, বিশেষ সূত্রে জানা যায়, ফ্লিপকার্ট যে সংস্থাকে দায়িত্ব দিয়েছিল সেই সংস্থার সাব এয়েন্ট হিসেবে একটি বেসরকারি সংস্থা ইন্টারভিউ প্রক্রিয়া চালাচ্ছিলো। সমস্ত কাগজপত্র দেখে, রাত্রি নটা নাগাদ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

