বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মাত্র হাতেগোনা কয়েকদিন। শহরের নাম জাদা পূজামণ্ডপ থেকে শুরু করে গ্রামের অলিগলি সর্বত্রই জোড় কদমে চলছে মন্ডপ গড়ার কাজ। আর মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। তবে শহরের পাশাপাশি নদীয়া জেলাও কিন্তু কোন অংশে কম যায় না। আর নদীয়া জেলার বিখ্যাত পুজো মণ্ডপ গুলোর মধ্যে অন্যতম হলো কল্যাণী রথ তলার দুর্গাপূজো। প্রতিবছরই নিত্যনতুন থিমের চমকে তারা হাজির হন। এ বছরেও তার অন্যথা হবে না। তাদের এ বছরের দুর্গা পূজার থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির। সেই মন্দিরের আদলেই গড়ে তোলা হচ্ছে মন্ডপ। পুজো উদ্যোক্তারা জানালেন বিশ্বের বৃহত্তম মন্দির হলো বৃন্দাবনের চন্দ্রদ্বয় মন্দির। পশ্চিমবঙ্গের মানুষকে যদি বৃন্দাবনের চন্দ্রদ্বয় মন্দির দেখাতে পারি তাও সেটা আমাদের সৌভাগ্য আর সেই ভাবনা থেকেই এই থিম। প্রতিবছর দূর দুরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় কল্যাণীর রথতলার দূর্গা পুজো দেখতে।

