নদীয়ার করিমপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা

মলয় দে নদীয়া :-
গভীর রাতে বিজেপি প্রার্থীর বাড়িতে দুষ্কৃতকারীর কারীর হামলা।
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত পাটাবুকা গ্রামে। করিমপুর দু নম্বর অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপির প্রার্থী সরস্বতী বিশ্বাস অভিযোগ জানান যে, তার বাড়িতে গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালায়। বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়, এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনটাই অভিযোগ সরস্বতী বিশ্বাসের পক্ষ থেকে। এই বিষয়কে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে পাটাবোকাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা। সরস্বতী বিশ্বাসের অভিযোগ মোতাবেক ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।
এ প্রসঙ্গে করিমপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রাকেশ কুমার চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা এ ধরনের ঘৃন্য ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করার জন্য।