নদীয়ার করিমপুরে নমিনেশন জমা দিতে গিয়ে প্রহৃত বিজেপি কর্মী, অভিযোগ দায়ের তৃণমূলের বিরুদ্ধে

মলয় দে নদীয়া :-ভোটের নমিনেশন জমা দিতে গিয়ে মারধরের অভিযোগ। আজ নদীয়া জেলার করিমপুরের দুই নম্বর ব্লকের ২৬ নম্বর বুথের নমিনেশন জমা দেওয়া নিয়ে গোলমালের অভিযোগ উঠলো বিজেপির এক ক্যান্ডিডেটের পক্ষ থেকে। অপরদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছেন করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট রেজাউল হক হালসানা। উক্ত বিষয়ে করিমপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। বিজেপির হয়ে নমিনেশন জমা দিতে যাওয়া সৌমিত্র ঘোষ জানান, মহিষবাথান বিডিও অফিসে, জমা দিতে যাওয়ার সময় কিছু তৃণমূলের কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে এবং নমিনেশন জমা দিতে যাওয়ার জন্য হুমকি দেয়। এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে, থানায় এসে তিনি লিখিত অভিযোগ জমা করেন।