নদীয়ায় রাতের আধারে সিপিএমের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস সহ প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছেঁড়ার অভিযোগ, তৃণমূল – বিজেপির বিরুদ্ধে

মলয় দে নদীয়া :- নদীয়ার নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চর ব্রাহ্ম নগর এলাকায় সিপিএমের অস্থায়ী ক্যাম্প অফিস ভাংচুর সহ দলীয় প্রার্থীর ব্যানার ছেড়ার ঘটনায় রবিবার সকালেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
সিপিএমের দাবী শনিবার প্রায় রাত্রী বারোটা পর্যন্ত সব কিছুই অক্ষত ছিল,
কিন্তু রবিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ তাদের দলেট এক কর্মী মাঠে কাজ করতে যাবার সময় লক্ষ্য করে এই অস্থায়ী ক্যাম্প অফিসটির এই অবস্থা।
সকাল হতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিপিএমের CMCB এলাকার শাখা সম্পাদক বাবুল সরকার সহ স্থানীয় সিপিএমের নেতৃত্ব ও ঐ এলাকার প্রার্থীরা।
সিপিএমের তরফে জানায় এলাকায় সিপিএমের এবার ভাল ফল হবার জায়গায় আছে, আর তাই তৃণমূল – বিজেপির দূস্কৃতিরাই এই জঘন্য কাজটি করেছে, শুধু ক্যাম্প অফিসে নয় প্রার্থীর ব্যানার, ফ্লেক্স সহ দলীয় পতাকাও ছেড়া হয়েছে,
আমরা নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়ে লিখত অভিযোগও দায়ের করেছি, পাশাপাশি এও দাবি রাখছি অবিলম্বে ঘটনার তদন্ত করে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে হবে।
যদিও নবদ্বীপ ব্লকেের ZP 26 এর বিজেপি সভাপতি মধুসূদন সেন জানায় এই ঘটনার সাথে বিজেপি কোন ভাবেই জরিত নয়, আমরা এমন নোংরা রাজনীতি করিনা,পাশাপাশি তিনি কটাক্ষ করে আরও বলেন বিজেপির ওতো সময় নেই যাদের বুথে চার-পাঁচটির বেশি ভোট নেই সেই সিপিএমের পতাকা ছিরতে যাবে।
সব মিলিয়ে ভোটের দিন যতোই এগিয়ে আসছে রাজনৈতিক তরজা ও চাপানোতোর ততই যেন বৃদ্ধি পাচ্ছে, তবে শেষ হাসি কে হাসবে সেটা দেখার এখন সময়ের অপেক্ষা।