নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
সাত সকালে নদীয়ার নবদ্বীপে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার দন্ড পানি ঘাট মোড় এলাকায়। স্থানীয়রা জানায়, আজ সকাল ৮ টা ১৫ নাগাদ একটি বাড়ি বোঝাই লরি উল্টো দিক থেকে আসা এক সাইকেল আরোহীকে সামনের চাকায় পিষ্ট করে। তৎক্ষণাৎ ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু এরপরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম বিমল পাল এবং বয়স আনুমানিক ৭০ বছর। ওই বৃদ্ধের বাড়ি নবদ্বীপ শহরের চটির মাঠ এলাকায়। জানা গেছে ওই এলাকারই একটি ফার্নিচারের শোরুমে কাজ করতেন ওই বৃদ্ধ এ দিনও বাড়ি থেকে তিনি কাজে আসার সময় আচমকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দেয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

