নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়া রানাঘাটে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক গৃহবধুর
নদিয়া রানাঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রানাঘাট বলগর রাজ্য সড়কের ওপরে। জানা গেছে ওই গৃহবধূ কৃষিকাজ সেরে বাড়িতে ফিরছিলেন। সেই সময় রানাঘাট বরাবরগামী একটি ছয় চাকার লরিকে পাশ দিতে গিয়ে পিছনের চাকায় পড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এরপর ক্ষিপ্ত জনতা গাড়ি চালক নাটক করে খবর দেয় রানাঘাট পুলিশে। রানাঘাট থানার পুলিশ এসে এরপর লরি চালক কে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই গৃহবধুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটের ওই এলাকায়।

