নদীয়া নবদ্বীপে পচা গলা মৃতদেহ উদ্ধার ঘরের মধ্যে থেকে

মলয় দে নদীয়া :-ঘরের ভেতর থেকে এক ব্যক্তির দুর্গন্ধ যুক্ত মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার নবদ্বীপ এক নম্বর ওয়ার্ডের চোটির মাঠ সংলগ্ন পালপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা জয়ন্ত রায় বয়স আনুমানিক(৪০) ওই এলাকায় তিনি একাই বসবাস করতেন। আজ সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে দিয়ে গেলে পচা দুর্গন্ধ পায়। এরপরই ডাকাডাকি করে সাড়া শব্দ না পেলে এলাকার লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর ফোন করে নবদ্দীপ থানায় ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানা পুলিশ। পুলিশ গিয়ে দীর্ঘক্ষন ডাকাডাকি করলে কোনোরকম সাড়াশব্দ না পাওয়া গেলে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। এরপরই দেখে ওই ব্যক্তি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে, মৃতদেহটি উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশের প্রাথমিক অনুমান পচা দুর্গন্ধ অনুযায়ী দু-তিন দিন আগে হয়তো এই আত্মঘাতীর ঘটনা ঘটে। এলাকার লোক জনেরা জানান, ওই ব্যক্তি হাটে কাপড়ের দোকানে কাজ করতো একাই নিজের বাড়িতে থাকতো। তবে কি কারণে এই আত্মঘাতীর ঘটনা এখনো তা স্পষ্টভাবে বুঝতে পারছে না তারা।