নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়া জেলার খো খো সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির,নদীয়া জেলার খো খো সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির। এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে থ্যালাসেমিয়া টেস্ট করায় মোট ৬০ জন খো খো খেলোয়াড়। সকলকে বিনামূল্যে এই পরীক্ষা করানো হয়। রানাঘাট পুরসভার উৎসব ভবনে জাগরণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই পরীক্ষা শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিল রানাঘাট মহাকুমা হাসপাতালের কন্ট্রোল ইউনিট। মূলত থ্যালাসেমিয়া রোগটির বিষয়ে সকলকে সচেতন করে তুলতেই খো খো সংস্থার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়েছে।

