মলয় দে নদীয়া:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হবার পর থেকে মাঠে ময়দানে বিভিন্ন রাজনৈতিক দল কোমড় বেধে নেমে পড়েছেন।সোমবার নদিয়ার হরিনঘাটা বিধানসভায় আজ নমিনেশন জমা দিলেন এরাজ্যে নতুন রাজনৈতিক দল আই এস এফ। এদিন তারা হরিনঘাটা ব্লক বি ডি ও অফিসে নমিনেশন জমা দেবার জন্য আসেন।এবিষয়ে আই এস এফ এর এক নেতা মহিবুক মন্ডল জানান আজ আমরা ২০ টি প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেবো এবং সব মিলিয়ে মোট হরিনঘাটা ব্লকে ৫০ টি প্রার্থী দেবার চিন্তা ভাবনা করছি।
এছাড়া আজ হরিনঘাটা ব্লকের বি জে পি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে আসেন হরিনঘাটা বি ডি ও এর কাছে। তবে এখন পর্জন্ত কোন অশান্তির খবর না পাওয়া গেলেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবার জন্য তারা আশাবাদী।এবিষয়ে বিজেপির এক নেতা জানান আমরা ১০০ টির মত প্রার্থী দেবো।ভোটে জেতার ব্যাপারে আশাবাদী আই এস এফ এবং বিজেপি দল।

