নদিয়ার নবদ্বীপে দুয়ারের সরকার শিবিরে উপস্থিত নদিয়া জেলার সেচ দপ্তরের কর্মদক্ষা তারান্নুম সুলতানা মীর

 

মলয় দে, নদিয়া:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায় জনসাধারণকে সুস্থ ও সঠিক পরিষেবা দেওয়ার জন্য তিনি নিয়ে এসেছেন দুয়ারে সরকার কর্মসূচি। এদিন দেখা গেলো এই দুয়ারে সরকারের কর্মসূচির চতুর্থ দিনে নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রামসুন্দর হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। এদিনের এই দুয়ারে সরকার শিবিরে পরিদর্শনে এলেন নদিয়া জেলার সেচ দপ্তরের কর্মদক্ষা তারান্নুম সুলতানা মীর। উপস্থিত ছিলেন জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও। এছাড়াও উপস্থিত ছিলেন বাবলারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ। এদিনের এই দুয়ারে সরকার শিবিরে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা ছিলো নবদ্বীপ থানার পুলিশের এক আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার্সরা। এদিন এ বিষয়ে বাবলারী পঞ্চায়েতর প্রধান কমল দেবনাথ বলেন, আজকের এই বিশেষ শিবিরে জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের ব্যবস্থায় বিভিন্ন রকম ভাবে পথনাটিকা পরিবেশিত করা হয়েছে, তা একটি অন্যমাত্রা যোগ করেছে। উপস্থিত জেলা পরিষদের কর্মদক্ষা তারান্নুম সুলতান মীর তিনি সমস্ত শিবিরগুলিতে গিয়ে পরিদর্শন করেন, এবং উপস্থিত সমস্ত জনসাধারণের সঙ্গে তাঁদের সমস্যার বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি দেখা গিয়েছে তিনি নিজেও অনেকের ফর্ম পুরণ করে দিচ্ছেন। তিনি বলেন, মানুষ এতদিন নিজেদের কাজকর্মের জন্য তাঁদের বিভিন্ন কাগজপত্র ঠিক ঠাক পুরণ করতে পারছিলেন না বিডিও অফিসে গিয়ে। বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম চিন্তাভাবনার জন্য আজকে মানুষকে অর্থ খরচ না করে এবং সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা দেওয়া যায় তাঁর জন্যই তিনি এই দুয়ারে সরকারের আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।