মলয় দে দীয়া:- গতকাল সন্ধ্যায় নদিয়ার ধুবুলিয়া 22 নম্বর ওয়ার্ডে , তড়িতাহিত দুটি হনুমানের মৃত্যু ঘটে! এরপর তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ওই এলাকার অনেকেই ভাগীরথীর তীরে ভেবো ডাঙ্গা শ্মশান ঘাটে পৌঁছায়! বাড়ি ফেরার সময় অন্যরা লক্ষ্য করে, ওই দুই যুবক তাদের মধ্যে নেই। ওই রাতেই খোঁজাখুঁজির পর এক জনের মৃতদেহ পাওয়া যায়, আজ সকালে উদ্ধার হয় অপর এক যুবকের। ওই দুটি মৃতদেহ জেলা শক্তিনগর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

