নদিয়ার কৃষ্ণনগরে হেভিওয়েট তৃণমূল প্রার্থী ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভোটারদের উপহার হিসেবে দিলেন গোলাপ

নদিয়ার কৃষ্ণনগরে হেভিওয়েট তৃণমূল প্রার্থী ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভোটারদের উপহার হিসেবে দিলেন গোলাপ

মলয় দে নদীয়া:- ভ্যালেন্টাইন্স ভালোবাসা দিবস। তবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের প্রেমের দাপটে তা গতি প্রকৃতি বদলে গেছে। একে অপরের প্রতি আনুগত্য ভালোবাসা বিশ্বাস ভরসার প্রতীক হিসেবে এই দিনটি এক এক জনের কাছে এক এক রকমের। সেইরকমই এক চিত্র ভোট প্রচারে উঠে আসলো নদীয়া কৃষ্ণনগরে। কৃষ্ণনগর 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শিশির কর্মকার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভোটারদের উপহার তুলে দিলেন গোলাপ।
একদিকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হওয়ার কারণে 25 টি ওয়ার্ডেই ছুটে বেড়াতে হচ্ছে তাকে। তারই মধ্যে নিজের ওয়ার্ড 13 নম্বরে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রচারের জন্য বেছে নিয়েছেন তিনি। আজ প্রায় 50 টি পরিবারের কাছে পৌঁছান তিনি।
প্রসঙ্গত কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনে শিশির কর্মকারের প্রস্তুত করা তৃণমূল প্রার্থী হিসেবে 25 জনের তালিকার মধ্যে 19 জনের প্রার্থী তালিকা মান্যতা দিয়েছে দল। তাই বাড়তি দায়িত্ব পালন করে দলের কাছে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূলের বোর্ড হিসাবে উপহার দেওয়ার বাড়তি চাপও রয়েছে।