নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা
অবৈধ পাচার রুখতে নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার কাজ চালাচ্ছে বি এস এফ কিন্তু গ্রামবাসীরা সেই কাজে নারাজ তাই বেড়া দেওয়ার কাজ শুরু হতেই এদিন প্রতিবাদ বিক্ষোভে নামল গ্রামবাসী সহ স্কুল পড়ুয়ারা। গ্রামবাসীদের অভিযোগ সঠিক জমি পরিমাপ করে বেড়া দেওয়া হচ্ছে না যার ফলে অনেকের জমি চলে যাচ্ছে ওপার বাংলায়। নদীয়া জেলার চাপড়া ব্লকের ভীমপুর থানার মলুয়া পাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে বিএসএফের তরফে। জিরো পয়েন্ট থেকে শুরু করে দেড়শো গজ বেড়া দেওয়ার কথা থাকলেও গ্রামবাসীদের অভিযোগ কোথাও ৩০০ গজ আবার কোথাও ৫০০ গজ এলাকা জুড়ে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। যার ফলে বিক্ষোভে কার্যতো ফেটে পড়েছে গ্রামবাসীরা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

