নদিয়া কল্যানীর বিজেপি বিধায়কে মৃত্যু হুমকি দিয়ে পোস্টার পড়লো তারই কার্যালয়ের সামনে

নদিয়া কল্যানীর বিজেপি বিধায়কে মৃত্যু হুমকি দিয়ে পোস্টার পড়লো তারই কার্যালয়ের সামনে

মলয় দে নদীয়া:- শাসক-বিরোধী রাজনৈতিক কাজিয়া পিছু ছাড়ছেনা নদীয়ায়। গত কয়েকদিনের মধ্যে দু-দুবার কল্যাণী গয়েশপুরে তৃণমূল বিজেপি কাজিয়া সামলাতে হিমশিম খাচ্ছে জেলা পুলিশ প্রশাসন। তারই মধ্যে আজ সকালে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের প্রধান দলীয় কার্যালয়ের সামনে পড়লো পোস্টার। যাতে মৃত্যু-হুমকি দিয়ে লেখা রয়েছে “বিধায়ক তুমি সাবধান! তোমার মেয়াদ আর বেশিদিন নেই। বিজেপি দলীয় কর্মী সমর্থকদের খবরে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এ ধরনের পোস্টার লাগিয়েছে তা বোঝা না গেলেও তৃণমূলের দিকে অভিযোগের তীর তা স্পষ্ট বিধায়কের কথায়। তদন্তে নেমেছে পুলিশ।