ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, কতটা প্রভাব পড়বে বাংলায়

সকাল থেকেই মুখ ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে। মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছে মিগজাউম অন্ধ্রপ্রদেশে এবং চেন্নাই উপকূলে আছড়ে তবে তার প্রভাব পড়বে বাংলাতেও।আকাশ মেঘলা আর কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আবহাওয়ার সঙ্গে ঝোড়ো হাওয়া জানান দিচ্ছে মিগজ়াউম আসছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১টি জেলায়। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়।
শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ঘূর্ণিঝড় তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকেই নামবে তাপমাত্রার পারদ।