মৌমিতা দেবনাথ
চোরকে খাওয়ানো হলো মাছ ভাত। হ্যাঁ ঠিকই শুনছেন কারণ এমন দৃশ্য বিস্ময়করই বটে। যেখানে চোর ধরা পড়তেই গণপিটুনি দেয় পুলিশ কিংবা এলাকাবাসী সেখানে ধরা পড়া চোরকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মাছ ভাত খাওয়ালেন গৃহপরিচারিকা। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এমন বিস্ময়কর ঘটনা কোথায় ঘটেছে এবং কেনই বা ঘটেছে। তাহলে শুনুন, জানা গেছে সম্প্রতি মালবাজারের চিল কলোনি এলাকার এক বাসিন্দা জোসনা বর্মন নামে এক মহিলার বাড়ি থেকে সর্বস্ব চুরি করে নিয়ে পালাচ্ছিল চোর। জানা গেছে যুবকের নাম অমর সাহানি। নিজের বস্তার মধ্যে সবকিছু ভোরে নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু পিঠের বস্তা ভারি হয়ে যাওয়ায় সে হাঁটতে পারছিল না। তখনই এলাকার এক ব্যক্তির সন্দেহ হয় তিনি ওই যুবককে দাঁড় করিয়ে এলাকাবাসীকে ডাকেন আর তারপরেই তার বস্তা থেকে উদ্ধার হয় জোৎস্না বর্মন নামে ওই মহিলার পাসপোর্ট সাইজের ফটো সহ চুরি করা বিভিন্ন জিনিসপত্র। খবর দেওয়া হয় ওই মহিলাকে। সেই সময় জোসনা বর্মন বাড়িতে ছিলেন না তিনি খবর পেয়ে ছুটে আসতেই দেখেন বাড়ির তালা ভাঙ্গা এবং সোনার চেন সহ নগদ টাকা উধাও। এরপর ওই মহিলা সবাইকে বলেন কেউ চোরকে মারধর করবেন না নিজের বাড়িতে রান্না করা যে সমস্ত খাবার ছিল অর্থাৎ ভাত মাছের ঝোল কচুর শাক সহ বিভিন্ন খাবার দিয়ে চোরকে পেট ভরিয়ে খাওয়ানো হলো আর তারপরেই তাকে একটি ঘরে আটকে রাখা হয়। মহিলা বলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে চোরের খিদে পেয়েছে তাই তিনি নিজের খাবার থেকেই চোরকে খাইয়েছেন কিন্তু তার চুরি যাওয়া সোনার চেন তাকে ফিরিয়ে দিতেই হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ।

