মৌমিতা দেবনাথ
দোল উৎসবের আগে পুলিশি তদন্তে উদ্ধার ৭৬ কেজি গাঁজা, ঘটনায় গ্রেফতার ৫ জন
দোল উৎসব এর আগে ফের উদ্ধার কেজি কেজি গাঁজা। প্রায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোল প্লাজা এলাকায়। পুলিশের কাছে খবর ছিল যে রাতের অন্ধকারে নাকি পাচার হচ্ছে গাজা। সেই সূত্র ধরেই এদিন একটি বোলারো গাড়িকে আটক করে পুলিশ। সন্দেহ হওয়াতে তারা গাড়িটি তল্লাশি চালায় আর এর পর যে বিপুল পরিমাণ গাজা উদ্ধার হল তাতে পুলিশেরও চক্ষু চড়ক গাছ হয়ে গেলো। জানা গেছে কোচবিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি। এরপরই পাঁচজন ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

