দেশের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে প্রথমবার বাংলায় এলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

দেশের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে প্রথমবার বাংলায় এলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়, দেশের উপরাষ্ট্রপতী পদে নিযুক্ত হয়ে প্রথমবার স্ত্রীকে নিয়ে বাংলার মাটিতে পা দিলেন প্রাক্তন রাজ্যপাল। বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি বহুদিন। এখন তিনি ভারতের উপরাষ্ট্রপতি তাই এই দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কলকাতার মাটিতে পা দিলেন তিনি। সূত্রের খবর এদিন এক পরিচিতের বিবাহের অনুষ্ঠানে যোগদান করতেই তিনি বায়ুসেনার বিমানে করে বাংলার মাটিতে পা দিলেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য পুলিশের ডিজি। বিয়ের অনুষ্ঠানে যোগদান করার আগে তিনি কালীঘাটে স্ত্রীকে নিয়ে পুজো দিলেন। এরপরেই তিনি বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।