ভোট সন্ত্রাসে রেহাই পেল না একাদশ শ্রেণীর ছাত্রও। দে গঙ্গায় একাদশ শ্রেণির ছাত্রকে বোমা মেরে খুনের অভিযোগ।তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মেরে খুনের অভিযোগে প্রতিবাদের আগুন জ্বলল দেগঙ্গায়। কাঠগড়ায় আই এস এফ এবং সিপিএম।তাঁদের সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীরাই বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হাসানকে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ দেগঙ্গা মৃত ওই ছাত্রের বাড়িতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল। জানা গেছে,গতকাল রাত ১১টা নাগাদ পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে মিছিল করে গ্রামে ফিরছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা। তখন আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। সেখান থেকে তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ওই মিছিলেই ছিল একাদশ শ্রেণির ছাত্র ইমরান।বোমা এবং গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রাতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

