দেওয়াল লিখন সাঙ্গ হলো, বাড়লো টোটোতে মাইক বেঁধে প্রচারের দৌরাত্ম্য
মলয় দে নদীয়া:- ফ্লেক্স ফেস্টুনের আধিক্যে দেয়াল লেখার প্রবণতা অনেকটাই কমেছে। আনুগত্য আবেগ একসাথে চলার মানসিকতা সংসার সমাজের মত ধৈর্য হারিয়েছে রাজনীতিতেও। কর্পোরেট স্টাইলে ঝুঁকেছে বর্তমান রাজনীতি। দেওয়াল লিখে নেতা হওয়ার বদলে নেতার সান্নিধ্যে থেকে নেতা হওয়ায় আগ্রহী এই প্রজন্মের ছেলেমেয়েরা। তাই নতুন করে দেওয়াল লিখন শিখতে চায় না কেউ তাই বাধ্য হয়েই রাজনৈতিক দলগুলিকে ভরসা করতে হচ্ছে দেওয়াল লিখনের দের পেশাদারী শিল্পীদের উপর। তবে পৌর নির্বাচন দোরগোড়ায়। তাই ফ্লেক্স হোডিং ফেস্টুনে সুসজ্জিত হচ্ছে শহর। ক্রমে আকাশ বাতাসের দখল নিচ্ছে’ মাইক চোঙের শব্দ, সেখানেও কষ্ট লাঘবের জন্য ব্যবহৃত হচ্ছে রেকর্ডিং। অন্য সময় যানজটের প্রধান দোষী টোটো সব রাজনৈতিক দলের কাছে এখন হয়ে উঠেছে ঘনিষ্ঠ। তবে টোটো এবং মাইকের দৌরাত্ম্যে সাধারণের প্রাণ ওষ্ঠাগত।

