দুর্ঘটনায় ফের রেলকে বিধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলের যান্ত্রিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের পর রবিবারও ফের রেলকে বিধলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেখানে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এই সিস্টেম, সেখানে কেন করমণ্ডলের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে তা ব্যবহার করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তিনি মৃতদের পরিসংখ্যান নিয়ে আরো বলেন যে ভুল তথ্য পেশ করা হচ্ছে।সেইসঙ্গে, তড়িঘড়ি রেলের তরফ থেকে দুর্ঘটনার কারণ জানা গিয়েছে বলে যে তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে তাতেও সম্মত নন মুখ্যমন্ত্রী ৷ রেল দুর্ঘটনার কারণ হিসাবে যে বিষয়গুলিকে বলা হচ্ছে, এখনই তাকে সত্য হিসাবে মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রক্ষণাবেক্ষণ কে দায়ী করেছেন মারাত্মক এই দুর্ঘটনার জন্য। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন।