মৌমিতা দেবনাথ
দুয়ারে সরকার পরিদর্শনে আসতেই তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান
তৃণমূল বিধায়ক এসেছিলেন দুয়ারে সরকার পরিদর্শনে আর তিনি পৌঁছাতেই তাকে উদ্দেশ্য করে স্থানীয় এক বাসিন্দা চোর চোর স্লোগানে চেচিয়ে ওঠেন । ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে। সেখানেই পরিদর্শনে আসেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তার সামনেই তাকে চোর বলে সম্বোধন করেন এক ব্যক্তি আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। যদিও ওই ব্যক্তির দাবি যে তিনি কোন বিধায়ককে চেনেন না সব এমেলেরাই চুরি করছে। তারা ঠিকমত বিভিন্ন প্রকল্পের পরিসেবা পাচ্ছেন না। যদিও নিজের নাম শুনতেই ওই ব্যক্তির কাছে ঘটনার জবাবদিহি চান বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

