মৌমিতা দেবনাথ,
দুয়ারে চিকিৎসক কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের
দুয়ারে রেশন দুয়ারে সরকার প্রকল্পের পর এবার দুয়ারে চিকিৎসক কর্মসূচি নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করল বাসিন্দারা। কলকাতা থেকে ডাক্তাররা আসবেন মানুষের সেবা করতে। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও পৌঁছালেন না চিকিৎসকরা যার ফলে চরম অসন্তুষ্ট হয়ে গেল এলাকাবাসীরা কারণ সকাল থেকে কেউবা বাড়ির কাজকর্ম বন্ধ করে কেউবা না খেয়ে বসে আছেন চিকিৎসকের আশায় কিন্তু তাদের দেখা নেই। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। দুপুর ১২ টায় চিকিৎসক আসার কথা কিন্তু তিনটে পার হয়ে গেলেও পৌঁছলেন না চিকিৎসা যার ফলে বাসিন্দারা এ বিষয়ে বিড়ম্বনায় পড়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এ বিষয়ে সাফাই দিয়ে জানিয়েছেন যে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় চিকিৎসকরা পৌঁছতে পারেননি।

