দীর্ঘদিনের পরিত্যক্ত জমি পৌরসভার পক্ষ থেকে জরিপ করতে আসা আধিকারিক কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর, আপাতত পুলিশ সামাল দেয় বিষয়টি

দীর্ঘদিনের পরিত্যক্ত জমি পৌরসভার পক্ষ থেকে জরিপ করতে আসা আধিকারিক কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর, আপাতত পুলিশ সামাল দেয় বিষয়টি

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের কৃষ্ণকালি তলায় একটি বিতর্কিত জমিতে পুরসভার পক্ষ থেকে মাপঝোঁক করতে আসায় এলাকার লোকজন বিক্ষোভ দেখান।তাদের বক্তব্য, ওই জমিটি নিয়ে বিতর্ক রয়েছে।এলাকার একটি ক্লাব ওই জমিটি দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণ করে আসছে।কিন্তু অন্য একটি ক্লাব সেই জমিটি দখল নিতে চাইছে।মাপঝোঁক করে পুরসভা প্রকৃতই কি করতে চাইছে, তা স্পষ্ট নয়। আসলে ওই জমিটি নিয়ে ওই এলাকার কৃষ্ণকালিতলা বারোয়ারি এবং ভদ্রকালীতলা বারোয়ারীর মধ্যে বিবাদ রয়েছে। দুজনেই ওই এলাকার জমিটি নিজেদের বলে দাবি করে থাকেন। যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার জমিটি পুরসভার অধীনে পড়ে। আর সেই কারণেই মাপঝোক করতে পুরসভার লোকজন ওই এলাকায় গিয়েছিলেন। কিন্তু এলাকার লোকজন তাতে বাধা দেন। যদিও এ বিষয়ে শান্তিপুর পুরসভার মুখ্য প্রশাসক সুব্রত ঘোষ জানিয়েছেন,’ ওই এলাকার জমিটি শান্তিপুর পুরসভার মধ্যে পড়ে। তার মাপঝোঁক করতেই পুরসভা থেকে লোকজন পাঠানো হয়েছিল। কিন্তু কেন বাধা দেওয়া হয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।’