নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
দীর্ঘ সাত বছর আগে হাইমাস লাইট লাগানো হলেও জ্বলেনি একবারও ,অন্ধকারাচ্ছন্ন গোটা এলাকা।হাইমাস লাইট লাগানোর পর কেটে গেছে দীর্ঘ সাত বছর। কিন্তু এই সাত বছরে একটি বারও লাইট জ্বলতে দেখেনি গ্রামবাসীরা। সন্ধ্যে নামলেই তাই অন্ধকার হয়ে থাকে গোটা এলাকা। নদীয়ার নবদ্বীপ ব্লকের ফকির ডাঙা ঘোলা পাড়া এলাকায় সাত বছর ধরে একবারও লাইট জ্বলতে দেখেনি গ্রামবাসীরা। সাত বছর আগে এলাকার তৃণমূল সাংসদ তাপস মন্ডলের উদ্যোগে বেশ ঘটা করে বসানো হয়েছিল লাইট। এই এলাকা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে এলাকা জুড়ে তাই তৎকালীন তৃণমূল সাংসদের উদ্যোগেই দীর্ঘ এই লাইটের পোস্টটি বসানো হয়েছিল। এই সমস্যা কথা জানতে পেরে এলাকার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন যে প্রশাসন যদি তাকে অনুমতি দেয় তবে সোলার সিস্টেমের মাধ্যমে এই লাইট লাগানোর ব্যবস্থা তিনি করে দেবেন গ্রামবাসীদের জন্য। গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন সন্ধ্যা গড়ালেই এলাকাবাসী বেশ সম্যসার সম্মুখীন হত যে কারণেই এই উদ্যোগ তৃণমূল সাংসদ নিয়েছিলেন। কিন্তু তখনও অন্ধকার ছিল আর লাইট লাগানোর পরও অন্ধকারেই তাদের কাটাতে হয় তাই লাইট লাগিয়ে যে আখের কোন লাভ হয়নি গ্রামবাসীদের।

