দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে বীরভূমের নানুরের তৃণমূল বিধায়ক

দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে বীরভূমের নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। নানুর বিধানসভার হোসেনপুর গ্রামের ওপর দিয়ে বালির গাড়ি যাতায়াত করায় রাস্তাঘাট খারাপ হয়। এই রাস্তা দিয়ে অজয় নদীর বালি অবৈধভাবে পারাপার হয় এবং এই বালির গাড়ির জন্য গ্রামের মানুষজন ঘুমাতে পারেন না বলে বিধায়ক এর সামনে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। এছাড়াও নানুর বিধানসভার বালিয়ারা গ্রামে পানীয় জল না পাওয়াই এবং রাস্তাঘাট কাঁচা থাকায় বিধায়কের সামনে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। বালিয়ারা গ্রামের সরদারপাড়া ও আদিবাসী পাড়ায় একটাও টিউবওয়েল নেই। তাই পানীয় জল আনতে যেতে হয় অনেকটা দূর। বালিয়ারা গ্রামের সর্দারপাড়ায় রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে খুব সমস্যার মধ্যে পড়তে হয় বলে জানান গ্রামবাসীরা। এ বিষয়ে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসবো বলে জানান বিধায়ক।