দলের ভাবমূর্তি নষ্ট করে পাঁচ বছরে যারা ফেঁপে উঠেছিল তাদের জন্য বরাদ্দ নয় টিকিট

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

দলের ভাবমূর্তি নষ্ট করে পাঁচ বছরে যারা ফেঁপে উঠেছিল তাদের জন্য বরাদ্দ নয় টিকিট।সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তাই আটঘাট বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে শাসক শিবিরসহ বিরোধী পক্ষরা। আর এবারের পঞ্চায়েত ভোটে বিগত পাঁচ বছরে তৃণমূল শিবিরে যারা ফুলে ফেঁপে উঠেছিল তাদেরকে ব্যাক ফুটে রাখতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গেছে যে যারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের কোন নেতাই এবার পঞ্চায়েত ভোটের টিকিট পাবেন না। কারণ টেট দুর্নীতি থেকে কয়লা পাচার গরু পাচার কান্ড একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের। কেউ চাকরি দেওয়ার নাম করে বেকার ছেলেমেয়েদের থেকে টাকা নিয়েছেন কেউবা বিভিন্ন প্রকল্পের জন্য উপভোক্তাদের থেকে টাকা হাতিয়েছেন। তাই সেই সব জনপ্রতিনিধিদের জন্য তৈরি করা হচ্ছে বায়োডাটা অন্তত দলীয় সূত্রে এমনটাই খবর।
তবে জেলার বিভিন্ন জায়গায়ও তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা দলের ভাবমূর্তি নষ্ট করেছে যা নিয়ে ভোটের আগে কার্যত কপালে চিন্তার ভাঁজ শাসক শিবিরের। দলীয় সূত্রে জানা যাচ্ছে একটি বেসরকারি সংস্থা ইতিমধ্যেই জনপ্রতিনিধিদের চিহ্নিত করে তাদের ছাড়াই এর কাজ শুরু করে দিয়েছে। পাঁচ বছরে নিজের এলাকায় কোন জন্ম প্রতিনিধি কিভাবে কাজ করেছে এবং কতটা কাজ করেছে সেই অনুযায়ী তাদের লিস্ট বানানো হচ্ছে। শাসক শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দল কোনরকম অনাচার এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে এরকম মানুষকে সহ্য করে না। পাঁচ বছরে আঙুল ফুলে যারা কলা গাছ হয়ে উঠেছিল তাদেরকে ব্যাক ফুটে সরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই তোড়জোড়ে শুরু হয়ে গেছে।
দলীয় সূত্রে এমনটাও জানা যাচ্ছে যে দল যাকে চূড়ান্ত করবেন তাকেই সবাইকে মেনে নিতে হবে কেউ দলের হয়ে আলাদা গিয়ে নির্দল প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। তবে পঞ্চায়েত ভোটের ঢাকে এখনো পর্যন্ত কাঠি না পড়লেও শাসক দলের তরফে যে নেতা বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্তত সেই আভাসই পাওয়া যাচ্ছে দলের অন্দর থেকে।