দলীয় কার্যালয়ের মধ্যে সংঘর্ষে বিজেপি নেতা কর্মীরা

প্রকাশ্যে বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। দলীয় কার্যালয়ের মধ্যেই চলছে সংঘর্ষ মারামারি বচসা। বুধবার ঘটনাটি ঘটেছে সাংগাঠনিক জেলা কার্যালয়ে। জানা গেছে সম্প্রতি জেলা সভাপতি পরিবর্তনের পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম এ ওঠে। নবনিযুক্ত সভাপতি কে সরানোর দাবী জানান বিজেপির একাংশ। মাসখানেক আগেই বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র কে সরিয়ে তরুণকান্তি ঘোষ নামে এক বিজেপি নেতাকে সেই দায়িত্ব দেওয়া হয়। তাই জেলা সভাপতি পরিবর্তনের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা আর তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় চরম বচসা আর এরপর হাতাহাতি। বিক্ষোভ ও মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ।