দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই নাকি হয়ে যায় প্রেমিক-প্রেমিকার ব্রেকআপ? কিন্তু কেন হয় এমনটা জানেন কি?

মৌমিতা দেবনাথ,
দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই নাকি হয়ে যায় প্রেমিক-প্রেমিকার ব্রেকআপ? কিন্তু কেন হয় এমনটা জানেন কি?
দক্ষিণেশ্বর কালী মন্দির বাঙ্গালীদের কাছে অন্যতম ধর্ম পিঠস্থান। কলকাতা থেকে একটু দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই কালী মায়ের মন্দির। কিন্তু এই মন্দির নিয়ে প্রচলিত আছে এমন অনেক লোককথা। কথিত আছে দক্ষিণেশ্বর মন্দিরে প্রেমিক প্রেমিকা একসাথে পুজো দিতে গেলেই নাকি তাদের ব্রেকআপ হয়ে যায়। বহু যুগল এই ঘটনার শিকার হয়েছেন। যে কারণে বহু প্রেমিক প্রেমিকা এখন দক্ষিণেশ্বর মন্দিরে একসাথে পুজো দিতে যেতে চায় না। কিন্তু কেন হয় এমনটা। কেন করেন মা এরকম? জানা যায় ১৮৫৫ সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন এই মন্দির যা পরবর্তীকালে রামকৃষ্ণদেবের সাধন স্থলে পরিণত হয়। আর এখানেই নাকি রামকৃষ্ণ দেব শ্রীকৃষ্ণের দর্শন ও পেয়েছিলেন। এই মন্দিরে মা ভবতারিণীর সাথে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তিও। তবে ব্রেকআপ হয়ে যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। সুদূর প্রাচীনকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে এমন অনেক লোক কথা যা শুনলে গা ছমছম করে।