তেহট্ট মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং তেহট্ট সরকারি আইটিআই কলেজের সহোযোগিতায় অনুষ্ঠিত হলো ‘ মেগা জব ফেয়ার ২০২২
মলয় দে নদীয়া:- তেহট্ট মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং তেহট্ট সরকারি আইটিআই কলেজের সহোযোগিতায় অনুষ্ঠিত হলো ‘ মেগা জব ফেয়ার ২০২২’। সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হয়েছে এই জব ফেয়ার অর্থাৎ চাকরি মেলা। যেখানে বিভিন্ন রাজ্য থেকে মোট ৬ টি কোম্পানির কর্মীরা চাকরি দেওয়ার উদ্দেশ্যে ইন্টারভিউ নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের এগিয়ে বাংলা প্রকল্পের আওতায় থাকা ও অনান্য সাধারণ ছেলে মেয়েরাও নিজের পছন্দ মত কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে ইন্টারভিউ দিয়েছে। কলেজ সুত্রে জানা গিয়েছে, এদিন তিনশোরও বেশি পড়ুয়া আবেদন করে। এই উদ্যোগের জন্য গ্রামীণ এলাকার একাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি হবে বলে মনে করছেন প্রশাসন থেকে কলেজ কর্তৃপক্ষ। সরাসরি চাকরির ইন্টারভিউ দিতে পেরে খুশি ছাত্র ছাত্রীরাও।

