আজ রাজ্যজুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং মনিপুরে আদিবাসী নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ এই তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উল্লেখ্য গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপি নেতাদের বাড়িঘরাও কর্মসূচির ডাক দেন। যদিও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সেই কর্মসূচি বাতিল করা হয়।এরপর আজ ৬ ই আগস্ট তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া, শিলিগুড়ি চেতলা সহ বিভিন্ন জায়গার ছবি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন বাংলার প্রাপ্য ন্যায্য পাওনা বাংলা কে দিচ্ছে না। একাধিক কেন্দ্রীয় মঞ্চনার প্রতিবাদে আজ এই বিক্ষোভ।ফিরহাদ হাকিম কি বললেন শুনুন।

