তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রকাশ্যে মদ্যপান করার অভিযোগ উঠল দেউলীর অঞ্চল সভাপতির বিরুদ্ধে
দেউলী অঞ্চলের তৃণমূল কংগ্রেসর কার্যালয়, প্রকাশ্যে মদ্যপান করার অভিযোগ উঠল দেউলী অঞ্চলের প্রধান প্রবীর মজুমদারের বিরুদ্ধে। ভিডিও ফুটে এসে পড়েছে আমাদের হাতে এখানে দেখা যাচ্ছে পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই ছবির নিচে চেয়ারে বসে চলছে দিদার মন্ত্র পান এবং আড্ডা এবং সেই আড্ডায় সামিল আছেন ওই এলাকার অঞ্চল সভাপতি প্রবীর মজুমদার। তবে ভিডিওটি পুরোপুরি মিথ্যা বলে অভিযোগ করবেন প্রবীর মজুমদার তিনি জানান ষষ্ঠী সপ্তমীর সময় এলাকায় পূজা চলাকালীন বেশ কিছু সংগঠনের লোক তার অফিস কার্যালয় আসে অ্যাপেল জুস নিয়ে এবং তিনি মজার ছলেই বলেন তাদের সেই অ্যাপেল জুস খাওয়াতে এবং তার সামনে ক্লাসের যে পানীয় রাখা রয়েছে ওটি অ্যাপেল জুস কোনরকমের অ্যালকোহল তাতে নেই। এবং সেই ভিডিওই কোন বিজেপির লোক ভাইরাল করেছে। তিনি আরো জানান সন্ধ্যেবেলা প্রকাশ্যে বাজারের মধ্যে অফিস কার্যালয় মদ্যপান এর মত ঘটনা এভাবে কখনোই ঘটে না। যদিও নদিয়া জেলার বিজেপি সংগঠনের প্রধান জানান যে তৃণমূলের কাজী এই সমস্ত নোংরা কাজ করা এর আগেও শিক্ষক দিবসে দেখা গেছে চটুল গানে শিক্ষা প্রাঙ্গণে নাচ করতে এবং প্রকাশ্যে মধ্যবানের মতো ঘটনা তো অহরহ ঘটেই চলেছে এর পেছনে বিজেপির কোনো রকম চক্রান্তই নেই। শাসক দল রীতিমতো বিজেপিকে ভয় পাচ্ছে তাই তাদের ঘটানো নোংরা কাজের অভিযোগ বিজেপির ওপর আনছে। তবে যে ভিডিও ফুটেজটি আমাদের হাতে এসে পড়েছে তার মধ্যে ঠিক কোন পানীয় রাখা রয়েছে সেই সত্যতা যাচাই করেনি নতুন বাংলা নিউজ।

