তৃণমূল এ শহরে কোন উন্নতি করেনি তাই আজ তৃণমূলকে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে হচ্ছে, বললেন বিধায়ক গৌরী শংকর ঘোষ

তৃণমূল এ শহরে কোন উন্নতি করেনি তাই আজ তৃণমূলকে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে হচ্ছে, বললেন বিধায়ক গৌরী শংকর ঘোষ

লালবাগ:-

আজ সোমবার সন্ধে ৬ টার সময় লালবাগ পাঁচরাহা বাজার মোড়ে নির্বাচনী পথসভা করলেন ভারতীয় জনতা পার্টি ।এই পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিজেপির পৌর প্রার্থী। এছাড়া মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শংকর ঘোষ, টাউন বিজেপি সভাপতি সৌমেন মন্ডল, উদয় সেনগুপ্ত ,দুই নম্বরের পৌর প্রার্থী গার্গী ঘোষ দাস, ছয় নম্বরের প্রার্থী রথীন হাজরা, চার নম্বরের বিজেপি প্রার্থী প্রিয়াংকা বনিক দাস, তিন নম্বরের বিজেপি প্রার্থী শ্যামল মুখার্জী, এক নম্বরের বিজেপি প্রার্থী সরসী দাস সহ অন্যান্য ওয়ার্ডের প্রার্থী এবং বিজেপির টাউন নেতৃত্ব ,কর্মী ও সমর্থক বৃন্দ। এই নির্বাচনী জনসভা থেকে গৌরীশংকর ঘোষ বলেন তৃণমূল পৌরসভায় কোন উন্নয়ন করেনি, তারা ব্যক্তিগত উন্নয়ন করেছেন। তিনি বলেন নির্বাচন এলে পারে আপনারা তখন জনগণকে লোভ দেখান। পানীয় জলের ব্যবস্থা করে দেবো, রাস্তা করে দেবো, জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো, কাটমানি ছাড়া ঘর দিব এইসব প্রতিশ্রুতি তখন জনগণের সামনে তুলে ধরেন। আমাদের প্রশ্ন তাহলে আপনারা এর আগে কি করেছেন। প্রতিবারই ভোটের আগে আপনাদের প্রতিশ্রুতি কেন দিতে হয়, যদি কাজ করে থাকেন। গৌরীশংকর বাবু এই নির্বাচনী পথ সভা থেকে প্রশাসনকে জানিয়ে রাখলেন যদি কোন ভোটার ভোটদানে বাধাপ্রাপ্ত হয় তাহলে প্রশাসনকে তাকে নিয়ে গিয়ে ভোট করাতে হবে । তিনি প্রশাসনকে এই নির্বাচনী মঞ্চ থেকে জানিয়ে দেন যে প্রকৃত নিরপেক্ষ ভূমিকা পালন করে প্রত্যেকে ভোটার কে ভোটদানের সুযোগ করে দেয়া আপনাদের কর্তব্য। ভোট রাজনীতিতে হারা জেতা থাকতেই পারে, যে কোন দল জিততে পারে কিন্তু যে ভোটারদের ভোটে জয়ী হবে সেই ভোটাররা যাতে কোনরকম বাধাপ্রাপ্ত না হয়। তিনি আরো বলেন এরকম যাতে না হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যেভাবে ভোট লুট হয়েছে ছাপ্পা ভোট হচ্ছে। এই শহরে তার পুনরাবৃত্তি হতে ভারতীয় জনতা পার্টি দেবেনা।